SEO FAQ

Search Engine Optimization সম্পর্কে আপনার সব প্রশ্নের উত্তর এখানে পাবেন।

নিচে SEO সম্পর্কিত সবচেয়ে সাধারণ প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়েছে। আরও কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন — আমরা বিনামূল্যে পরামর্শ দিই।

৩-৬মাসে ফলাফল
৫৩%Traffic is Organic
10xHigher Click Rate
৯৩%Starts with Search

SEO (Search Engine Optimization) হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনার ওয়েবসাইট বা ব্লগ গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে ভালো স্থান পেতে সাহায্য করে। এটি মূলত বিভিন্ন কৌশল ব্যবহার করে ওয়েবসাইটের ভিজিবিলিটি বাড়ানোর কাজ করে। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি রেসিপি ব্লগ চালান এবং কেউ "চিকেন বিরিয়ানি রেসিপি" সার্চ করে, SEO সহায়তা করতে পারে যাতে আপনার ওয়েবসাইট সেই ফলাফলের মধ্যে উপরের দিকে আসে।

SEO করলে আপনার ওয়েবসাইট সার্চ ইঞ্জিনের প্রথম পেজে থাকবে, যার ফলে আপনার ব্যবসার জন্য আরও ট্র্যাফিক এবং গ্রাহক আকর্ষণ করবে। এটা আপনার ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতাও বাড়ায়। যখন কেউ সার্চ ইঞ্জিনে কোনো পণ্য বা তথ্য খোঁজে, সাধারণত তারা প্রথম কিছু লিংকেই ক্লিক করে — SEO ছাড়া আপনি এই দৃষ্টিগোচর জায়গা হারাতে পারেন।

SEO এর ফলাফল দেখতে সাধারণত ৩-৬ মাস সময় লাগে, তবে এটি আপনার সাইটের গুণগত মান ও কনটেন্টের ওপর নির্ভর করে। এছাড়াও প্রতিযোগিতা ও কীওয়ার্ডের ধরনও এতে প্রভাব ফেলে। ধৈর্য এবং ধারাবাহিকতা SEO-তে খুব গুরুত্বপূর্ণ — প্রতিদিন আপডেট কনটেন্ট এবং লিঙ্ক বিল্ডিং করলে সাফল্যের সম্ভাবনা বেশি।

On-page SEO হলো আপনার ওয়েবসাইটের ভেতরে করা optimization — যেমন title tag, meta description, keyword placement, content quality, internal linking। Off-page SEO হলো বাইরের কার্যক্রম — যেমন backlink building, social media signals, guest posting। দুটো মিলিয়ে কাজ করলেই সেরা ফলাফল পাওয়া যায়।

Local SEO হলো নির্দিষ্ট এলাকার জন্য optimization — যেমন "Dhaka তে ওয়েব ডিজাইন কোম্পানি" সার্চ করলে আপনার ব্যবসা উপরে আসবে। Google Business Profile setup, local citations ও local keywords ব্যবহার করে এটি করা হয়। যদি আপনার ব্যবসা একটি নির্দিষ্ট শহর বা এলাকায় হয়, Local SEO অবশ্যই দরকার।

Technical SEO হলো ওয়েবসাইটের technical দিকগুলো optimize করা — যেমন page speed, mobile-friendliness, SSL certificate, sitemap, robot.txt, structured data ও Core Web Vitals। এগুলো Google এর crawling ও indexing এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। Maitpanel সম্পূর্ণ technical SEO audit ও fix করে দেয়।

SEO এর খরচ নির্ভর করে আপনার ব্যবসার ধরন, প্রতিযোগিতার মাত্রা ও লক্ষ্যের ওপর। ছোট ব্যবসার জন্য মাসে ৫,০০০-১৫,০০০ টাকা থেকে শুরু হতে পারে। Maitpanel আপনার বাজেট অনুযায়ী customized SEO package তৈরি করে দেয় — বিনামূল্যে পরামর্শ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন।

বিনামূল্যে SEO পরামর্শ নিন!

আমাদের SEO বিশেষজ্ঞ টিম আপনার ওয়েবসাইটের জন্য সেরা কৌশল তৈরি করতে প্রস্তুত।

এখনই যোগাযোগ করুন